ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়েছেন ইউনিয়নের বেশ কয়েক গ্রামের হাজারো মানুষ। তারা পরিবার নিয়ে কোমর পানিতে আতঙ্ক নিয়ে দিনাতিপাত করছেন।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পিআইও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শ্রীনগরে বটির কোপে বাবা খুন, ছেলে গ্রেফতার
এদিন চর অষ্টধর ইউনিয়নে ৩শ পরিবার ও চন্দ্রকোনা ইউনিয়নের ১শ পরিবারকে ১০ কেজি করে চাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমআরএম