আসছে আশীষ খন্দকারের নতুন নাটক ‘স্টেজ ডোর’, অভিনয়শিল্পী আহ্বান

স্পেস অ্যান্ড অ্যাকটিং রিসার্চ সেন্টার এবার ১৯ শতকের ঢাকার ভাঙনের টানাপোড়েন, প্রাচীনকাল থেকে অদ্যাবধি চলমান পানি সমস্যা; তথা ঢাকার জীবনযাপন নিয়ে মাল্টিপারপাস পরিবেশনায় নতুন প্রযোজনা ‘স্টেজ ডোর’ এর পরিকল্পনা করেছে। 

স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকারের নির্দেশনা ও পরিকল্পনায় নতুন প্রযোজনাটির জন্য অভিনয়শিল্পী আহ্বান করেছে স্পেস অ্যান্ড অ্যাকটিং রিসার্চ সেন্টার।

আগ্রহী পুরুষ ও নারী অভিনয়শিল্পীদের আগামী ৫ জুন, ২০২৫ এর মধ্যে ০১৭১৪৩৬১০৫৪ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।