গভীর নিম্নচাপের প্রভাবে দু'দিন দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানির তীব্র ঢেউের ধাক্কায় কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে।
জানা গেছে,গত বুধবার ও বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে উত্তাল জোয়ারের পানিতে সাগরের উচ্চতা বেড়ে গিয়ে ঢেউের ধাক্কায় এই ভাঙন দেখা দিয়েছে।
মেরিন ড্রাইভ বাহার ছড়া ঘাটের বাসিন্দা করিম উল্লাহ বলেন, সাগরের উত্তাল ঢেউের আঘাতে সাবরাং অংশের মেরিন ড্রাইভের বাহার ছড়া ঘাট, টেকনাফ সদর ইউনিয়নের নাফ ট্যুরিজম পার্ক এলাকার আনুমানিক ১০০ মিটারের উপরে ভেঙে গেছে। সেখানে থাকা কয়েকটা ঝাউগাছও ভেগে পড়ছে।দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
বাহার ছড়া শীল খালীর কুদ্দুস মিয়া বলেন, গভীর নিম্নচাপে সাগরের পানি বেড়েই ঢেউের ধাক্কায় টেকনাফ মেরিন ড্রাইভ শীলখালী কিছু অংশ ভেঙে গেছে। এখনো জোয়ারের পানি বাড়লে জোয়ারের পানি ধাক্কায় পড়ছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, সাগরের জোয়ারে পানি বেড়েই গিয়ে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটা অংশ ভাঙন দেখা দিছে।জোয়ারের সময় ঢেউয়ের চাপে ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে ঢেউয়ের আছড়ে পড়ে মেরিন ড্রাইভ।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি অংশ ভাঙনের বিষয়টি জেনেছি এবং মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে বিষয়টি জানানো হয়েছে।