সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে আগরদাড়ী ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম কুচপুকুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুল সকালে কদমতলা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকস এর নিকট পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি  ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরপর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে।

আরও পড়ুন: সিলেটের সর্বত্র ছেলে ধরা আতঙ্ক : গুজব ঠেকাতে প্রশাসনের নজরদারি

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ইতোপূর্বে তাকে কয়েকবার গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এর আগে তার বড়ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো কবির হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

ইত্তেফাক/এমআরএম