মাদারীপুরে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতন

মাদারীপুর সদর উপজেলার বৈরাগীর বাজার এলাকায় আজ সোমবার মানসিক ভারসাম্যহীন এক নারীকে ছেলেধরা সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীরা জানান, ধুরাইলের বৈরাগীর বাজারে এক নারীকে বাজারে এলাকায় ঘুরতে দেখে স্থানীয়রা ছেলেধরা সন্দেহে আটক করে। একটি গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। পুলিশ খবর পেয়ে জনতার হাত থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ওই নারীর কথার অসঙ্গতিপূর্ণ কথা বলায় পরে পুলিশ ছেড়ে দেয়। 

স্থানীয়রা জানান, ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মেলান্দহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত 

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে, পরে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে এলাকায় পুলিশের মনিটরিং জোরদার করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে