মিষ্টির ‘ভালোবাসা’য় শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান ডাক্তার মেয়েকে বিয়ে করবেন বলে খবর শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর সে খবরের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে বিয়ের গুঞ্জনেও বেশ তোলপার হয়েছিল বিনোদন মহলে। 

যওি সে সংবাদ চাউর হলে মিষ্টি নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর অবশ্য গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। কিন্তু মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন সেটি এখন ভাবিয়ে তুলছে নেটিজেন ও ভক্তদের।

রোববার (১ জুন) মধ্যরাতে শাকিব খানের সঙ্গে কিছু সেল্ফি ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। যেখানে দেখা যাচ্ছে শাকিব ও তিনি প্লেনের ভেতর। 

ছবি গুলোর ক্যাপশনে মিষ্টি ‘ভালোবাসা ভালোবাসা’ লিখে ৩ টি ইমোজিও জুড়ে দিয়েছেন। 

এছাড়াও এ নায়িকা শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ভিডিও স্টোরি পোস্ট করে সেখানে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘সি হু ইজ উইথ মি’ সঙ্গে তিনটি ইমোজি।

এদিকে ছবি গুলো দেখে নেটিজেনরা নানা মন্তব্য করতে ছাড়েননি।

অনেকে দুজনকে শুভকামনাও জানিয়েছেন। 

তবে ছবি গুলোর রহস্য উন্মোচনের জল্পনা ও সমালোচনাতে ব্যস্ত হয়ে পড়েছেন বেশির ভাগ নেটিজেন। মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা। সবশেষ মিষ্টির কথাতেই আসা যাক, ‘কিছু হলেও হতে পারে, সময়ই বলে দেবে।’