ফ্রিজের দাম বাড়ছে

নগর জীবনে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় একটি পণ্য রেফ্রিজারেটর। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রেফ্রিজারেটরের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার রেখে ফেলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে রেফ্রিজারেটরের।

সোমবার (২ জুন) নির্বাচিত সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে বিকেল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, সোমবার (২ জুন) বাজেট ঘোষণা করা হ