ক্লেমনের কমিউনিটি CSR ক্যাম্পেইন ‘‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’’

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড “ক্লেমন” এর কমিউনিটি CSR ক্যাম্পেইন “ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি”।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল কোরবানি পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কমিউনিটির জনগণকে উৎসাহিত করা। এই কার্যক্রমের ধারাবাহিকতায়, ঢাকাশহরের স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

“ক্লেমন” এর উদ্যোগে কমিউনিটিগুলোতে কোরবানি পশুর বর্জ্যদ্রুততম সময়ে অপসারণের জন্য বড় পলি ব্যাগ বিতরণ এবং পশুর রক্তধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ব্লিচিং পাউডার প্রদান করা হয়। এছাড়াও, কমিউনিটির বাসিন্দাদের মধ্যে কোরবানি শেষে বর্জ্য অপসারণের দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ এবং কমিউনিটির ভেতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়।

কমিউনিটিগুলোতে পৃথকভাবে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কিত জনসচেতনতামূলক বার্তা উপস্থিত মিডিয়ার মাধ্যমে দেশের অন্যান্য কমিউনিটিগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়া। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর মাননীয় ডিরেক্টর অপারেশন জনাব সৈয়দ জহুরুল আলম, সিএমও জনাব মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জনাব সৈয়দ জহুরুল আলম বলেন, “ব্র্যান্ড ক্লেমনসারা বছরব্যাপী বিভিন্ন CSR কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষভাবে কুরবানির সময় “ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্নরাখি” তারই একটি অংশ। আমরা সবাই সম্মিলিতভাবে এই কার্যক্রমকে সার্থক করার চেষ্টা করবো। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব এবং এটি আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য”।