ঈশ্বরদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালুমহলের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় পুলিশের অভিযান ২টি আগ্নেয়াস্ত্রসহ ৬ জন আটক হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাড়াঘাট এলাকার কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে ঈশ্বরদী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গত কয়েকদিন ধরে বালু মহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীস্থ সারাঘাটে নদী এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছিল। বুধবার (১১ই জুন) একইভাবে অস্ত্রের মহড়া ও গোলাগুলির সময় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছ। এসময় পাঁচটি বালিবাহী ট্রলার, ভালুকাটার ভেকু মেশিন জব্দ করেছে পুলিশ। 

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি মো. আব্দুন নূর বলেন, সাড়াঘাট এলাকায় পদ্মা নদীতে বালু মহালের দখল নিতে সন্ত্রাসীরা কিছুদিন যাবত দফায় দফায় গোলাগুলি করে স্থানীয়দের মধ্যে আতংক সৃষ্টির করে। এ ঘটনায় থানায় মামলা হলে আজ সারাদিন অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ছয়জনকে আটক করতে পেরেছি। এ ব্যাপারে বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।