বোরহানউদ্দিনে এক যুবকের লাশ উদ্ধার

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কের বোরহানউদ্দিনে উপজেলার বড় মানিকা ইউনিয়নের একটি ডোবা থেকে উসমান গনি (৪০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা৷ সোমবার (২২ জুলাই) সকালে স্থানীয় লোকজন ডোবার মধ্যে মৃতদেহটি পরে থাকতে দেখে নিকটস্থ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তারা সকাল ১০টায় লাশটি উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে৷ এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

বোরহানউদ্দিন থানার  অফিসার ইনচার্জ মু.এনামুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত যুবক দৌলতখান উপজেলার উত্তর জয়নগর চালতা তলি বাজার এলাকার মজিবুল হকের ছেলে। সে একজন মানসিক রোগী ছিল৷ তাকে দীর্ঘদিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল ৷ আজ সকালে সে শিকল ছিঁড়ে বেড়িয়ে আসে। পরে এ দুর্ঘটনার শিকার হন। পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় নিহত যুবকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে৷

ইত্তেফাক/জেডএইচডি