মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রাক্তন বিশ্লেষক রে ম্যাকগভর্ন বলেছেন, ট্রাম্প প্রশাসন 'সমস্ত গোয়েন্দা তথ্য বাতিল করে তাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ' বলে মনে হচ্ছে।
রোববার (২২ জুন) আল জাজিরাকে তিনি এ কথা বলেন। ম্যাকগভর্ন-এর মতে, মানুষ স্পষ্ট উদ্দেশ্যে 'পারমাণবিক অস্ত্র'র সঙ্গে 'পারমাণবিক সমৃদ্ধকরণকে' মিশিয়ে ফেলছে।
প্রাক্তন সিআইএ বিশ্লেষক বলেন, 'ইউক্রেন এবং অন্যান্য ইস্যুতে গোয়েন্দা সম্প্রদায় যতই খারাপ অবস্থানে থাকুক না কেন, ২০০৭ সালের নভেম্বরে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তে অটল রয়েছে যে, ২০০৩ সালের শেষের দিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে দিয়েছে।'
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 'সত্য বলেছিলেন' বলেও উল্লেখ করেন তিনি।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না - সম্প্রতি তুলসির এই বক্তব্যকে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ভাষ্য, জাতীয় গোয়েন্দা পরিচালক যখন সাক্ষ্য দিয়েছিলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তখন তিনি 'ভুল' ছিলেন।
এই প্রসঙ্গ টেনে ম্যাকগভর্ন আল জাজিরাকে বলেন, 'তুলসি গ্যাবার্ড সত্য বলছেন।'
/এসকে