ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডাকা হয়েছে সুনীল নারিন ও কাইরন পোলার্ডকে। আন্দ্রে রাসেলকে ডাকা হলেও ম্যাচের আগে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।
তবে এই সিরিজ খেকে আগেই নাম প্রত্যাহার করে নেন ক্রিস গেইল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নেন তিনি।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন নারিন। একই বছরের শেষের দিকে সবশেষ ওডিআই খেলেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বেল প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়াও দলে আরো আছেন দুই স্পিনার খারি পিয়েরে ও জন ক্যাম্পবেল।
আরও পড়ুন : দুদকের এনামুল বাছিরের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
আগামী ৩ ও ৪ আগস্ট ফ্লোরিডায় প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ৬ আগস্ট হবে গায়ানায়। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল : জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েইট (অধিনায়ক), কিমো পল, সুনিল নারিন, শেল্ডন কটরেল, ওশানে থমাস, অ্যান্থনি ব্রাম্বেল, আন্দ্রে রাসেল ও খারে পিয়েরে।
ইত্তেফাক/কেআই