হালুয়াঘাট থানার এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত

হালুয়াঘাট থানার এএসআই আব্দুল হাই ঠাকুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার টেওরিয়া গ্রামের মৃত আব্দুর রহমান ঠাকুরের পুত্র। নিহত আব্দুল হাই ঠাকুরের তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল হাই ঠাকুর সোমবার বিকালে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হালুয়াঘাট থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে তারাকান্দা থানার রুপচন্দ্রপুর নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি ট্রলি তাদের চাপা দেয়। এ সময় স্ত্রীসহ তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাই ঠাকুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: দৌলতপুরে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী মহিলার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২০

এএসআই আব্দুল হাইয়ের মৃত্যুর খবরে হালুয়াঘাট থানায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

ইত্তেফাক/নূহু