নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নীলফামারী-চিলাহাটি রেলপথে তরনীবাড়ি রেলস্টেশনের সন্নিকটে ওই ঘটনা ঘটে। নিহত সবুজ চওড়া বড়গাছা ইউনিয়নের তৃপ্তিপাড়া এলাকার রমানাথ রায়ের ছেলে। সে রংপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়।

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানান, নীলফামারী থেকে চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে সবুজ রায়।

আরও পড়ুন: নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি পুলিশ থানার উপ-সহকারী পরিদর্শক মাসুদ রানা।

ইত্তেফাক/নূহু