দ্বিতীয় দিনের মতো মাদারগঞ্জে উপজেলা পরিষদ ঘেরাও

সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে সমবায় সমিতির থেকে আমানত ফেরতের দাবিতে ২য় দিনে মতো মঙ্গলবার (২৪ জুন) মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে রেখেছে কয়েক হাজার বিক্ষুদ্ধ গ্রাহক। ফলে দ্বিতীয় দিনের মেতা মাদারগঞ্জ উপজেলার সব সরকারী কার্যক্রম বন্ধ থাকে এতে অসহনীয় দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ। 

দুই ধরে এই অবস্থার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের কোন সাক্ষাৎ দিচ্ছে না, কারো ফোনও রিসিভ করছেন না।

উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল সাংবাদিকদের বলেছেন, তিনি গত দুই দিন ধরে অফিসে যেতে পারছেনা। অনেক মহিলা গ্রাহক উপজেলা পরিষদের গেইটে শুয়ে পড়ে অফিসে কাওকে যেতে দিচ্ছে না। এদিকে দুই দিন থেকে প্রায় অচল হয়ে যাওয়া উপজেলা পরিষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া বাকী ১১টি অফিস বন্ধ থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন উপজেলার সেবা নিতে আসা সাধারণ জনগণ।

মঙ্গলবার সমবায় সমিতির অর্থ উদ্ধার সমন্বয় কমিটির আহবায়ক শিবলুল বারীরাজু জানান, জেলা প্রশাসকের অফিস থেকে তাদের ডাকা হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে বলেছেন, এই গ্রাহকদের সমাবেশে এসে কথা বলতে হবে, তাদের দাবী দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  

এর আগে, সোমবার সকাল থেকে থেকে কয়েক হাজার প্রতারিত গ্রাহকরা মাদারগঞ্জ সদরের শহীদ মিনারে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ করে উপজেলা পরিষদের সামনে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা পরিষদের সকল অফিসের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সেই থেকে তারা উপজেলা পরিষদ অবরোধ করে রেখেছে। 

গ্রাহকদের উচ্চ সুদের লোভ দেখিয়ে আল আকাবা, সমবায় সমিতি, শতদল কয়েকটি  সমবায় সমিতি মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ হাজার লোকের  কাছ থেকে কয়েকশ কোট কোটি টাকা আমানতের নামে টাকা আত্মসাৎ করে অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে।