দিনাজপুরের চিরিরবন্দরে মঙ্গলবার বিকেলে পৃথক দুই স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু ঘটেছে। ওই বজ্রপাতে একটি গরুও মারা গেছে।
নিহতরা হলেন, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের তাঁতিপাড়ার বীরেন্দ্র দেবনাথের ছেলে জনি দেবনাথ (২২) ও আউলিয়াপুকুর ইউনিয়নের মাহাদানী গ্রামের রনজিৎ রায়ের স্ত্রী ধিরোবালা (৩০)।
আরও পড়ুন: বন্দরে ৫শ টাকার জন্য খুন হলো এক যুবক
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় জমিতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই জনি দেবনাথের মৃত্যু ঘটে। অপরদিকে বাড়ির আঙ্গীনায় কাজ করার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ধিরোবালার মৃত্যু ঘটে। এ সময় বাড়ির দুইটি গরুও বজ্রের আঘাতে মারা যায়।
ইত্তেফাক/নূহু