তারেক রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী

ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনালিস্টস্ অব এসজেডএমসি-শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়ার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে ঢাকার গুলশান-১-এর ‘ক্রিকেটার্স কিচেন’ মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনিরকে তার কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’-এর অসামান্য সৃষ্টিশীলতার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি অডিও কলে যুক্ত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং গানটির পেছনের ইতিহাস তুলে ধরেন। তার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গীতিকবি মিল্টন খন্দকার।

প্রধান অতিথি ছিলেন এসজেডএমসি ছাত্রদলের সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। অনুষ্ঠানে তিনি মনিরুজ্জামান মনিরের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রামাণ্যচিত্র উদ্বোধন করে বিটু বলেন, তারেক রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি আধুনিক, গণতান্ত্রিক এবং জাতীয় স্বার্থনির্ভর বাংলাদেশের রূপকার। তিনি তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে প্রণীত হৃদরোগ প্রতিরোধবিষয়ক পুস্তিকাটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে রোগীদের মধ্যে প্রথমবারের মতো বিতরণের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মানিকগঞ্জ জেলা ড্যাবের সেক্রেটারি ডা. জিয়াউর রহমান জিয়া; সাবেক সহ সভাপতি ডা. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি ডা. মুহম্মদ জহুরুল হক; সাবেক সভাপতি ডা. মো. আহসানুল কবির, সাবেক সভাপতি ডা. মিজানুল হাসেম শাহীন,  সাবেক সহ সভাপতি ডা. মীর সুফিয়ান জন, সাবেক সহ সভাপতি ডা. তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. অপূর্ব কুমার সাহা, সাবেক সেক্রেটারি ডা. মাহবুবুল আলম জনি, সাবেক সভাপতি ডা. নাজিমুজ্জামান, সাবেক সেক্রেটারি ডা. সামিউর রহমান,  সাবেক সহ সভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সহ সভাপতি ডা. রাজিবুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক  ডা. রন্জন রাজিব,  সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেন।