‘যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন নেতানিয়াহু’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করে ইরান। ইরানের সামরিক প্রধান আবদুর রহিম মুসাভির পর এবার প্রাক্তন ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দাও একই সন্দেহ প্রকাশ করেছেন। খবর আলজাজিরার।

আলাবার্দার মতে, নেতানিয়াহুর অতীতের কার্যকলাপের কারণে ইরানের সন্দেহ করা স্বাভাবিক।

আলাবার্দা আল জাজিরাকে বলেছেন, এটা খুবই স্পষ্ট যে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ। তিনি শুধু ইরানের বিরুদ্ধেই নয়, ফিলিস্তিনি অঞ্চলগুলোতেও হামলা করেছেন।

netaaniyyaahu_inaar

আলাবার্দা উল্লেখ করেন, গতকাল রোববার (২৯ জুন) তিনি লেবাননে বোমা হামলা করছিলেন। একই সঙ্গে সিরিয়ার কিছু অংশ আক্রমণ করেছিলেন।

নেতানিয়াহুকে আবারও আক্রমণ করতে প্ররোচিত করার একটি কারণ হতে পারে ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলেও আলাবার্দা মনে করেন।


আলাবার্দা আরও বলেন, আকাশ আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত, যা নেতানিয়াহুর জন্য খুবই আকর্ষণীয়... তিনি মনে করেন সেখানে একটি সুযোগ রয়েছে।