শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্তের পাশে গরুর খাটালে চাঁদাবাজি করার সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী আলম রানাসহ ১০ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- রিজভী আলম রানা (২৯), ইব্রাহিম (২৩), ফরহাদ হোসেন (২২), কামরুজ্জামান (২২), নাইম হোসেন (২০), জামরুল (১৮), জমির আলী (২০), বাবু (২৫), হাবিব (২০) ও সোহেল (১৮)।
গরুর খাটাল মালিক রুবেল জানান, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি রিজভীসহ ১০/১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী খাটালের অফিসে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৬০ লাখ টাকা ছিনতাই করে। এ সময় পাশের মাসুদপুর বিওপির বিজিবির সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রানাসহ ১০ জনকে আটক করে।
রুবেল আরও জানান, এ সময় সুযোগ বুঝে লাখ টাকাসহ ৪/৫ পালিয়ে যায়। মঙ্গলবার ৯২০টি গরু ভারত থেকে এসেছে এবং টাকা গুলো ভারতীয় গরু ব্যবসায়ীদের ছিল।
এ ব্যাপারে, মাসুদপুর বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শাহাদাৎ হোসেন জানান, সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দলকে পাঠানো হয়। সেখানে রিজভী আলম রানাসহ ১০জনকে আটক করা হয়।
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ৬
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর জানান, রুবেল বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি