বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। যে নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।’
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।
জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন। তবে এমন কাউকে নির্বাচিত করবেন না, যিনি পালিয়ে যান।’
এছাড়াও দেশের সকল সরকারি ভবনের ছাদে সোলার প্রকল্প স্থাপনের কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।