রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাকরি থেকে বরখাস্তের ঘোষণার কয়েক ঘণ্টা পর আত্মহত্যা করেছেন দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েত। খবর এনডিটিভি।
সোমবার (৭ জুলাই) মস্কোর একটি শহরতলিতে রোমান স্টারোভয়েত নিজেকে গুলি করে হত্যা করেন।
রুশ তদন্ত কমিটি জানিয়েছে, নিজ গাড়িতেই রোমানের মরদেহ পাওয়া গেছে।
রাশিয়ার আইনি তথ্য পোর্টালে প্রকাশিত পুতিনের ডিক্রিতে প্রায় এক বছর চাকরির পর রোমান স্টারোভয়েতকে বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের মে মাসে তাকে পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়।
ক্রেমলিন জানিয়েছে, নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।