রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব পাশে খামারবাড়ি মোড়ে বোমা সদৃশ বস্তু দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সিল করা হয়েছে সংলগ্ন এলাকা। বন্ধ রয়েছে যান চলাচল।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে খামারবাড়ি পুলিশ বক্সের কাছে একটি কাগজের কার্টন চোখে পড়ে মেট্রো রেল প্রকল্পে কর্মরত শ্রমিকদের। পরে পুলিশে খবর দিলে তাৎক্ষণিক এলাকাটি ঘিরে ফেলে হয়। বন্ধ করে দেওয়া হয় সড়কে যান চলাচল।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ঘটনাস্থলে পুলিশ, কাউন্টার টেরারিজিম ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সন্দেহজনক ওই কার্টন সনাক্ত করতে কাজ করছেন। বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্যে ওই স্থানে রোবট পাঠিয়েছেন বস্তুটি সনাক্ত করতে।
ইত্তেফাক/অনি