নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল জেলার পিরোজপুর থানার কাউখালী এলাকার রাব্বি মিয়া (২৪), একই এলাকার জাহাঙ্গীর (৩৫) ও শাহাবুদ্দিন (৩২)।
আরো পড়ুন : এক দিনে রেকর্ড ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজাহান জানান, একটি নসিমন কাঁচপুর এলাকা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে কর্ণগোপ এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত ও ছয়জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি