ঈদে ট্রেনের আগাম টিকিট ২৯ জুলাই থেকে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রেলের আগাম টিকিট ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বি?ক্রি করা হবে। আর ফিরতি আগাম টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। গতকাল মঙ্গলবার রাজধানীর রেলভবনে ঈদুল আজহা উপলক্ষ্যে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

 

 

আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে ব?লে জানান রেলপথমন্ত্রী। সে হিসেবে যারা ২৯ জুলাই টিকিট সংগ্রহ করবেন তারা ৭ আগস্ট, যারা ৩০ জুলাই সংগ্রহ করবেন তারা ৮ আগস্ট, যারা ৩১ জুলাই সংগ্রহ করবেন তারা ৯ আগস্ট, যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট, যারা ২ আগস্ট সংগ্রহ করবেন তারা ১১ আগস্ট ভ্রমণের সুযোগ পাবেন। এ সময় মন্ত্রী জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং ঈদের আগাম টিকিট ফেরত নেওয়া হবে না।

 

রেলমন্ত্রী বলেন, এবারও পাঁচটি স্থান থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক নাগাড়ে টিকিট বিক্রি চলবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে।

আরো পড়ুন : এক দিনে রেকর্ড ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

রেলপথমন্ত্রী বলেন, ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন।

 

রেলপথমন্ত্রী বলেন, ঈদের সময় রেলে ভ্রমণের জন্য ভিআইপি নিজে বা তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করলে তা রাখা হবে না। ভিআইপি হলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সরকারের সচিব পর্যায়ের কর্মকর্তারা।

 

ইত্তেফাক/ইউবি