ইসরায়েলি প্রাক্তন রাষ্ট্রদূত ও তেল আবিবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন মহাপরিচালক অ্যালন লিয়েলের বলেছেন, এটা স্পষ্ট, ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু 'দীর্ঘমেয়াদে' গাজার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছেন।
রাফাহ শহরের ধ্বংসাবশেষের ওপর তথাকথিত 'মানবিক শহর' নির্মাণে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত প্রস্তাব সম্পর্কে অ্যালন লিয়েলের মন্তব্য জানতে চাইলে আল জাজিরাকে তিনি এ কথা বলেন।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সাবেক এই কূটনীতিক বলেন, এই 'মানবিক শহর' হলো এমন একটি পরিবর্তন, এমন একটি ধারণা, যা সেখানে ইসরায়েলের অবস্থানকে দীর্ঘায়িত করবে।
অ্যালন লিয়েলের ভাষ্য, 'তিনি (নেতানিয়াহু) পরশুদিন (অর্থাৎ ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দিন) গাজা নিয়ে আলোচনা স্থগিত করছেন, কারণ তিনি গাজার ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি সম্পৃক্ততা চান না।'
তিনি আরও বলেন, নিজের এই অবস্থানের জবাবে 'বিশ্ব কী বলছে, তা নিয়ে মাথা ঘামাননি' নেতানিয়াহু। কোনো বিশ্ব নেই, কেবল ওয়াশিংটন আছে, কেবল ট্রাম্প আছে।