সাতক্ষীরার শ্যামনগরে মুরগীর খামারে ইঁদুরের উপদ্রব দমনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আরিফা রূপবান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে নূর ইসলাম ঢালীর মুরগীর ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আরিফা রূপবান (৫৫) ওই গ্রামের জহুর আলী মোল্যার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গরুর ঘাস সংগ্রহের জন্য দুপুরের দিকে পার্শ্ববর্তী পড়শি নূর ইসলাম ঢালীর বাড়ির মুরগীর খামারের পাশে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।