মুক্তি পেল কন্ঠশিল্পী এম এস দৌলার ‘পিছুটান’

‘দৌলা প্রোডাকশন’ ইউটিউব চ্যানেল থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) মুক্তি পেয়েছে প্রতিশ্রুতিশীল শিল্পী এম এস দৌলার নতুন গান ‘পিছুটান’। 

‘অভিযোগ’, ‘ঢেউ’, ‘অনশন’, ‘আনমনা’ ও ‘দিওয়ানা’র ধারাবাহিক সাফল্যের পর এবার বেদনার নীরব আর্তনাদের সুরে নতুন গান নিয়ে এলেন এই কণ্ঠশিল্পী। গানটির কথা ও সুর করেছেন দৌলা নিজেই।

গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এম এস দৌলা। ছবি: সংগৃহীত

নতুন গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘পিছুটান শুধুমাত্র একটি গান নয়- এটি যেন এক হৃদয়ের ডায়েরি, যেখানে প্রতিটি সুরে জমে আছে বেদনার নীরব আর্তনাদ, প্রতিটি শব্দে লুকিয়ে আছে অতীতের না বলা কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিভেজা প্রকৃতি, প্যারিস রোডের অবারিত সবুজ আর কুয়াশার পরশে মোড়ানো লোকেশনগুলো যেন ‘পিছুটান’-এর প্রতিটি দৃশ্যকে করে তুলেছে আরও গভীর, আরও জীবন্ত। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’ 

মান্নান মোহাম্মদ এর সংগীতায়োজনে গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন ডালিম চৌধুরী। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মারুফ তানভির এবং সহকারি ছিলেন মাসুম।

‘পিছুটান’ গানটির চিত্রায়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরম লোকেশনে। বিশেষভাবে, প্যারিস রোডে বৃষ্টির ভেতর ধারণকৃত দৃশ্য গানটির অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ। প্রকৃতি আর প্রেম যেন এখানে একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। গানচিত্রে মডেল হয়েছেন এম এস দৌলা নিজেই এবং মডেল আনিকা। 

‘পিছুটান’ গানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক। গানটির স্পনসর করেছে গেমপ্লিফাই বাংলাদেশ।