পত্নীতলায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় পিকআপের ধাক্কায় মোকলেছুর (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পেজাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকলেছুর উপজেলার ঝলকাহার গ্রামের মৃত রিয়ার উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ওই পথচারী নজিপুর-সাপাহার আঞ্চলিক মহাসড়কের পেজাপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নজিপুরগ্রামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে রাজশাহী মেডিকেল হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু