দ্য লায়ন কিং (২০১৯) :ওয়াল্ট ডিজনির পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ আবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে এসেছে এবং বাজিমাত করেছে। ১৯৯৪ সালের পর অনেকগুলো বছর পেরিয়ে গেলেও দর্শক লায়ন কিংকে ভুলে যায়নি। সেই একই সুর আর গান নিয়ে নতুনভাবে ফিরে এসেছে ‘দ্য লায়ন কিং’। এ ছবিতে আছে বিয়ন্সের কণ্ঠে ‘স্পিরিটা’ নামের নতুন গান। এখানে তাঁর সঙ্গে আরো গেয়েছেন টিম রাইস। এলটন জনের গানও রয়েছে এখানে। নতুন লায়ন কিং ছবিতে পুরনো স্বাদ অটুটু রেখে নতুন আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা এরমধ্যে সাদরে গ্রহণ করেছে দর্শক।
l দ্য লায়ন কিং (২০১৯) :ডোনাল্ড গ্লোভার, বিয়ন্সে, জেমস আর্ল জোন্স
l স্পাইডারম্যান :ফার ফ্রম হোম :টম হল্যান্ড, জেন্দায়া, জ্যাকব বাটলন
l টয় স্টোরি ফোর :টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, কিয়ানু রিভস, অ্যানি পটস
l ক্রল :কায়া স্কেডেলারিও, অ্যানসন বুন, অ্যঅমি মেটক্যাফ
l ইয়েস্টারডে :হিমেশ প্যাটেল, লিলি জেমস, কেট ম্যাকিনন, এড শিরান