মাকে হারাতে চান না থোয়াইউ, আপনার সাহায্যই পারে প্রাণ ফেরাতে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের পেনেডং পাড়ার বাসিন্দা থোয়াইউ প্রু মারমা যেন এক জীবন্ত যোদ্ধার নাম। বয়স বড়জোর ২৮ বা ২৯, কিন্তু এই বয়সেই কাঁধে তুলে নিয়েছেন পুরো পরিবারের ভার। তিন বোনের মধ্যে একমাত্র ভাই হয়েও তিনি আজ মায়ের জীবন বাঁচাতে মরিয়া, সর্বস্ব বিক্রি করতেও প্রস্তুত।

তিন বছর আগে স্ট্রোকে বাবাকে হারিয়েছেন থোয়াইউ। বাবার মৃত্যুশোক না কাটতেই মায়ের শরীরে ধরা পড়ে ফুসফুসের ক্যান্সার। গত দুই বছর ধরে ধারদেনা করে মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। চাকরি ছেড়ে দিয়েছেন, নিজের জীবন থামিয়ে দিয়েছেন—শুধু একজন সন্তানের শেষ দায়িত্বটুকু পালন করতে।

কান্নাজড়িত কণ্ঠে থোয়াইউ বলছিলেন, মায়ের জন্য নিজের আনন্দ বিসর্জন দিয়েছি। এখন আর কিছু অবশিষ্ট নেই। শেষ সম্বলটুকুও যদি বিক্রি করতে হয়, করব—শুধু মাকে যেন বাঁচানো যায়।

বর্তমানে থোয়াইউর মা চট্টগ্রামের হিলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন। কিছুদিন আগেই তাকে দেওয়া হয়েছে কেমোথেরাপি। চিকিৎসা চালিয়ে যেতে এখনই প্রয়োজন অন্তত ২ লক্ষ টাকা। এই অর্থ জোগাড় করা এই মুহূর্তে থোয়াইউর একার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন: রাত যত গভীর হয়, মন তত অন্ধকার হয়ে আসে। মায়ের মুখটা মনে পড়ে। আমি চাই না তার ভালোবাসা থেকে এত তাড়াতাড়ি বঞ্চিত হই।

মায়ের প্রতি ভালোবাসা থেকে শুরু হওয়া এই লড়াই আজ শুধু থোয়াইউ প্রুর নয়—আমাদের সবার। আমাদের একটু সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন।

আমরা কি পারি না, একজন ছেলেকে মাতৃহারা হওয়া থেকে বাঁচাতে? সাহায্য পাঠাতে পারেন নিচের নম্বরগুলোতে: বিকাশ: 01540391302; রকেট: 01820335612; নগদ: 01836181718