মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ট্যারিফ মোকাবিলায় সরকারকে বিএনপি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মার্কিন শুল্কের চাপ নিয়ে সব ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা মনে করছে দর কষাকষি শক্তিশালি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভিয়েতনামসহ অন্য প্রতিযোগীদের বিষয়টি মাথায় রেখে সরকারের নেওয়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়া হবে।’