রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা জাতীয়তাবাদী আদর্শের জীবন সদস্যদের

অনিয়ম, পক্ষপাতিত্ব ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের (রুয়া) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রুয়ার জীবন সদস্যবৃন্দ। 

মঙ্গলবার (১৫ জুলাই) রুয়ার জীবন সদস্য  মল্লিক মো: মোকাম্মেল কবির, আল আমীন সিদ্দিকী ও ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। 

নির্বাচন বর্জনের পেছনে ৮ টি মূল কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলো হলো আইনশৃঙ্খলার অবনতি, সোশ্যাল মিডিয়ায় হুমকি, ভোটার তালিকার অসংগতি, অস্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাপনা, বৈরী আবহাওয়ার ঝুঁকি, বর্তমানে অধ্যয়নরত সদস্যদের অন্তর্ভুক্তি, একতরফা কমিশন ও কমিটি গঠন এবং অসম্পূর্ণ পৃষ্ঠপোষক পরিষদ।