গফরগাঁওয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছেলেটির নাম তারেক মিয়া (৭)। সে চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং চরমছলন্দ মুদিপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলো তারেক। পথে সে এবং তার দুই সহপাঠী কান্দাপাড়া হাকির বাড়ির খালে বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল স্রোতে তারেক বন্যার পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: তালায় ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ দুই ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে একটি গাছের শিকড়ের মধ্যে আটকে থাকা তারেকের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু