গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭২০ জন রয়েছে।
সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬০২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শুটারগান, একটি পাইপগান, পাঁচটি শটগানের কার্তুজ, দুইটি ককটেল, একটি এলজি এবং একটি কাঠের বাটযুক্ত ছোরা জব্দ করা হয়েছে।
এছাড়া এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও পুলিশ সদর দপ্তর জানিয়েছেন।