উত্তর-পশ্চিম জার্মানিতে তীব্র বাতাসে একটি প্রাইভেটকার রাস্তা থেকে উড়ে গিয়ে একটি গরু রাখার ঘরের ছাদে আঘাত করেছে। এ ঘটনায় ছদটি তছনছ হয়ে যায় এবং দুই জন গুরুতর আহত হয়।
পুলিশ জানিয়েছে, গাড়িটি প্রথমে বোহমতে শহরে পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর একটি বেড়া ভেঙে একটি বাগানে চলে যায়- যেখানে একটি ছেলেকে ধাক্কা দেয়।
সিএনএন জানিয়েছে, এরপর গাড়িটি মাটির ওপর দিয়ে উরে চলে যায়...দৃশ্যত এটি বাতাসে উড়ে যায়। মাটি থেকে প্রায় ১০ ফুট উপরে একটি গোলাঘরের ছাদে ধাক্কা খায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বাগানে আঘাত পাওয়া ছেলেটি গুরুতর আহত হয়েছে। এর চালক ৪২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
এরপর তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবার কর্মীরা, এক ডজন অ্যাম্বুলেন্স এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা ছাদটি ভেঙে ফেলছেন এবং গাড়িটি ছাদ থেকে ক্রেন দিয়ে সরিয়ে সরিয়ে নিচ্ছেন। এ ঘটনার তদন্ত চলছে।