ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
আহতদের চিকিৎসার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
এছাড়া আহতদের চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভীড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।