নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিক প্রতিবেদন অনুসারে, নৌকাটি মুনিয়া অঞ্চলের বাজারগামী যাত্রীদের বহন করছিল এবং শিরোরো এলাকায় ডুবে যায়। এর ফলে আরও অনেকে নিখোঁজ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ায় বর্ষাকালে প্রায়শই নৌকা দুর্ঘটনা ঘটে। বিশেষ করে পরিবহনের জন্য ব্যবহৃত নদী এবং হ্রদে।