বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই: কয়ছর এম আহমদ

বিএনপিতে  চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

রোববার (২৭ জুলাই) বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

যুগ্ম আহবায়ক মো. ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আক্তার হোসেন।

কয়ছর এম আহমদ আরও বলেন, বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।

তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। আর আমরা (বিএনপি) সত্য কে একবার বলে মনে করি আমাদের দ্বায়িত্ব শেষ। 

দেশবাসী দেখছে কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাকে গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।

আলোচনা সভায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির এম. এ মুকিতসহ আরও অনেকে।