ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুনরায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।