পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ জুলাই) রাতে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, প্রেসক্লাব সহ সভাপতি ফজলুল কবীর ও মোকাদ্দেস হায়াত মিলন, সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।

সভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।