রাবি ছাত্রদলের সভাপতি সুলতান, সম্পাদক জহুরুল

চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সংগীত বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি: সাকিলুর রহমান সোহাগ; সহসভাপতি: মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি, জান্নাতুন নাঈম তুহিনা; সিনিয়র যুগ্ম সম্পাদক: শফিকুল ইসলাম শফিক; যুগ্ম সম্পাদক: তাহের রহমান, জাহিন বিশ্বাস এষা; সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান মিঠু; দপ্তর সম্পাদক: নাফিউল জীবন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। এছাড়া ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে রাবির প্রতিটি হল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।