রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের বড়গাং এলাকায় কাপ্তাই হ্রদ থেকে প্রান্ত দেওয়ানজি (১৮) এবং তাহমিনা খানম তিন্নি (১৬) নামে দুই যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে কতোয়ালী পুলিশ।
গত ২৩ জুলাই কাপ্তাই মগবান ইউনিয়নের বড়গাং রির্সোটে বেড়াতে গিয়ে নিখোঁজ হন প্রান্ত ও তাহমিনা। দুইদিন পর তাদের মরদেহ বৃহস্পতিবার কাপ্তাই হ্রদে ভেসে উঠে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, মৃত প্রান্ত দেওয়াজি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথরঘাটা এলাকার ছোটন দেওয়ানজির ছেলে। সে চট্টগ্রামের কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাহমিনা একই শহরের বনরূপা এলাকার বাসিন্দা। মেয়েটি রাঙ্গামাটি লেকস পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: এবার জালে কাঙ্খিত সেই ‘রূপালি স্বপ্ন’
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক রনি জানান, মরদেহ গুলো উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/অনি