কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ, সম্পাদক তানভীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার সংগঠন 'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র ২০১৯-২০ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিদ মুস্তাকিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানভীর সাবিক।

মঙ্গলবার ডিবেটিং সোসাইটির মডারেটর মো: আব্দুর রহমান ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, দীপ্ত ব্রত দাস (সহ-সভাপতি, প্রশাসন), ফজলে রাব্বী (সহ-সভাপতি, বাংলা বিতর্ক), তামিম রুহুল (সহ-সভাপতি, ইংরেজি বিতর্ক), সাদিয়া আফরিন (যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রশাসন), জোবায়ের হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলা বিতর্ক), জান্নাতুল ফেরদৌস (যুগ্ম সাধারণ সম্পাদক, ইংরেজি বিতর্ক), আল নাঈম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোঃ তরিকুল ইসলাম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মঞ্জুরুল হায়দার (সংস্কৃতি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক), অর্ক গোস্বামী( অর্থ সম্পাদক), অর্ণব তালুকদার (দপ্তর সম্পাদক), আতিকুজ্জামান (প্রশিক্ষণ ও সমন্বয় বিষয়ক সম্পাদক),  কাউসার আহমেদ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মোঃ আসিফ (কার্যকরী সদস্য), মোঃ হাবিবুর রহমান (কার্যকরী সদস্য), রাসেল মিয়া (কার্যকরী সদস্য), মোঃ মুছা (কার্যকরী সদস্য)। 

আরও পড়ুন: ইসলামপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান ভষ্মিভূত

বুধবার নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ডিবেটিং সোসাইটির মডারেটর মো: আব্দুর রহমান এবং সাবেক মডারেটর আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

ইত্তেফাক/নূহু