জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাত্র জনতা জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে বুধবার (৩০ জুলাই) ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান র‍্যালির আয়োজন করা হয়েছে। 
 
এসময় ডিএসসিসি অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে র‍্যালির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসি অঞ্চল-৩ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কবিরুজ্জামান। ডিএসসিসি অঞ্চল-৩ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মোঃ তাসাদ্দেক হোসেন বাবলু, সাধারন সম্পাদক-২৫ নং ওয়ার্ড, লালবাগ থানা, বিএনপি ২৫ নং ওয়ার্ড, অঞ্চল-০৩, এর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।