মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে টেলিভিশনে ডিস এন্টেনার সংযোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আকলিমা বেগম (২৫)। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের দুর্গামতি উত্তরপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সকালে গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকলিমা বেগম সকালে শয়ন ঘরে টিভিতে ডিস এন্টেনার সংযোগ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃস্ট হয়ে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলো। পথেই ওই গৃহবধূ মারা যান। 

আরও পড়ুন: ভুল অপারেশনে প্রসূতি মা ও শিশুর মৃত্যু, দুইজন গ্রেফতার

গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম পাইকাড় দীলিপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু