গত ২৩ জুলাই মঙ্গলবার দিনব্যাপী বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক বিজ্ঞানমেলা। মেলায় তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞানমেলায় প্রদর্শনীর বিষয় ছিল—পরিবেশ দূষণ ও এর প্রতিকার, হাইড্রোজেন ফুয়েল, বিদ্যুত্ পরিবাহিতা, ভেষজ উদ্ভিদ থেকে তৈরি ওষুধসমূহ, প্লাস্টিকের পিচ ঢালাই, পেরিস্কোপ, সৌরজগত্, এসিড বৃষ্টি প্রতিরোধ, সরল ছাঁকনি বা ফিল্টারিং, রিসাইকেল, বিদ্যুত্ ছাড়া অ্যাম্প্লিফায়ার, ইলেকট্রিক জেনারেটর, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, পরিকল্পিত ঢাকা বিকেন্দ্রীকরণ ইত্যাদি। বিজ্ঞানমেলার পাশাপাশি গার্হস্থ্য মেলার আয়োজনও করা হয়। সেখানে বিভিন্ন হাতে তৈরি গৃহসামগ্রী ও বাসায় তৈরি খাবার প্রদর্শন করা হয়।
বিজ্ঞানমেলা উদ্বোধন করেন আরচ বিশপ জর্জ কোচারি (ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত), আরো উপস্থিত ছিলেন সিস্টার মেরি দীপ্তি, মোহাম্মদ ওমিদুর রহমান, ফাদার কামাল কোরাইয়া। এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর শিক্ষার্থীরা নতুন নতুন প্রজেক্টের সঙ্গে পরিচিত হয়। উল্লেখ্য, বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতি বছর এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়ে থাকে।
কচি কাঁচার সদস্য নং-২০৬২
নবম শ্রেণি, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা