একবছরে কোনো নীতিবহির্ভূত কাজে জড়াইনি: হান্নান মাসউদ

কোনো নীতিবহির্ভূত কাজের সঙ্গে জড়াননি বলে ঘোষণা করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। রোববার (০৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা করেন তিনি। 

পোস্টে তিনি বলেন, ‘আমি আব্দুল হান্নান মাসউদ; আমি জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক।’ 

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি- গত একবছরে জ্ঞাতসারে কোনো অন্যায়ের সঙ্গে, নীতিবহির্ভূত কাজের সঙ্গে আমি নিজেকে জড়াইনি। সমন্বয়ক পরিচয় আমার জন্যে গর্বের, অহংকারের। বিতর্কিত করার কোনো সুযোগ নেই।’