নাশকতা পরিকল্পনার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার চিতনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাছাড়া তার নামে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ।