রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ির পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে সোমবার (৪ আগস্ট) ভোরে একটি একনলা ১২ বোরের বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রাতভর মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুত রয়েছে এবং কিছু অবৈধ কর্মকাণ্ডও চলছে। এরপর ওসি’র নির্দেশে দুটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীনই অস্ত্র ও গুলি উদ্ধার হয়।
পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, এ পর্যন্ত ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে রোববার (২৭ জুলাই) উপজেলার কৈকুড়ি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচটি গুলি উদ্ধার করেছিল পুলিশ।