মার্কিন সেনাবাহিনী আগামী ৮ বছরে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সক্ষতা ৩০% বৃদ্ধি করার পরিকল্পনা করছে। মার্কিন সেনাবাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শন গেইনির বরাত দিয়ে ডিফেন্স নিউজ এ কথা জানিয়েছে।
শন গেইনির মতে, এই পদক্ষেপগুলোর মধ্যে তিনটি নতুন 'প্যাট্রিয়ট' ব্যাটালিয়ন, পাঁচটি পরোক্ষ অগ্নি সুরক্ষা ক্ষমতা ব্যাটালিয়ন এবং সাতটি কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম যুক্ত করা হবে।
ডিফেন্স নিউজ উল্লেখ করেছে, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে প্রাপ্ত শিক্ষার ওপর ভিত্তি করে এই পরিকল্পনাগুলো তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটটি এর আগে জানিয়েছিল, মার্কিন সেনাবাহিনী তাদের কার্যকরী 'প্যাট্রিয়ট' বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে ১৫ থেকে ১৮ ব্যাটালিয়নে উন্নীত করার পরিকল্পনা করেছে। প্যাট্রিয়ট সক্ষমতাসহ আরেকটি কম্পোজিট ব্যাটালিয়ন গুয়াম দ্বীপে মোতায়েন করা হবে।